ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com
মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে কঠোর সরকার

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০২:১৮ পিএম

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে কঠোর সরকার

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও নকল রোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। পরীক্ষার স্বকীয়তা বজায় রাখতে এবার মাঠ পর্যায়ে কঠোর তদারকি নিশ্চিত করা হবে।

শনিবার রাজধানীর মিন্টো রোডে নিজ সরকারি বাসভবনে শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন ইরাবের সদস্যদের সঙ্গে ইফতার-পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, আগামী ২১ এপ্রিল থেকে  এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। পরীক্ষাকে নকলমুক্ত রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে কেউ প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, পরীক্ষার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে নিজেও মাঠ পর্যায়ে গিয়ে তদারকি করবেন।
ভবিষ্যতে সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী।

মতবিনিময় সভায় ইরাবের সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলাইমান সালমান, সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ, নিজামুল হক, শরীফুল আলম সুমন, মীর মোহাম্মদ জসিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!