ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
amaderkhobor24.com

নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর

আমাদের খবর ২৪

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৯:৪১ এএম

নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর

অবশেষে বিশ্বকাপের মঞ্চে জয়ের দেখা পেল মিসর। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার (২২ জুন) সকালে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে মোহাম্মদ সালাহর দল।

এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে অংশ নিলেও কোনো ম্যাচে জয় পায়নি মিসর। আজকের ম্যাচের আগে বিশ্বকাপে তাদের খেলা আট ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি আফ্রিকার দেশটি। নবম ম্যাচে এসে সেই আক্ষেপ ঘুচল।

তবে ম্যাচের শুরুটা ভালো হয়নি মিসরের। ১৫ মিনিটে ফিন সারম্যানের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। প্রথমার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সালাহরা।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৫৮ মিনিটে মোস্তাফা জিকোর গোলে সমতায় ফেরে মিসর। এরপর ৬৭ মিনিটে ব্যবধান গড়ে দেন অধিনায়ক মোহাম্মদ সালাহ। ম্যাচের ৮২ মিনিটে ত্রেজেগে তৃতীয় গোল করলে জয় নিশ্চিত হয় মিসরের।

মাত্র ২৪ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় মিসর। সেই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদও পায় উত্তর আফ্রিকার দেশটি।

Link copied!