ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ ১৪৩২
amaderkhobor24.com
লক্ষ্মীপুর-৪

দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী

আমাদের খবর ২৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১১:০০ পিএম

দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াত ইসলামীর ‍‍`দাঁড়িপাল্লা‍‍` প্রতীকের প্রার্থী (মাঝে) এ আর হাফিজ উল্যাহ।

দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, না দিলে গুনাহ হবে এমন মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াত ইসলামীর ‍‍`দাঁড়িপাল্লা‍‍` প্রতীকের প্রার্থী এ আর হাফিজ উল্যাহ। নিজ এলাকায় গণসংযোগের সময় দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

হাফিজ উল্যাহ আরও বলেন, মা-বোনদের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা আছে। এগুলো কি আপনারা পান..? এগুলো পান না। তারপরে জেলে কার্ড আছে। সেগুলো পাওয়া যায় না। আপনাদের কাছে অনুরোধ করব, একদল দুর্নীতি করতে করতে শেষ, আরেকদল বিগত দিনে দুর্নীতি করেছে আবার করতে রেডি হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ আমাদের দ্বারা দুর্নীতি হবে না। এবং আমি বলতে চাই, আপনারা যদি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেন। আপনারা সোয়াবের ভাগি হবেন, আপনাদের জন্য জান্নাত অবধারিত, আর যদি কোরআনের বিরুদ্ধে ভোট দেন তারা গুনাহগার হবেন। ওরা ভোট দেয়ার পরে নির্বাচিত হলে টেন্ডারবাজি, চাঁদাবাজি করবে এবং রাস্তার টাকা মারি খাবে, প্রজেক্টের টাকা মারি খাবে এটা হইলো তাদের কাজ।

দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর এমন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে সমালোচনার ঝড় দেখা যাচ্ছে। ইমরান হোসেন শাকিল লিখেন-দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত! না দিলে গুনাহ্ হবে -জামায়াত প্রার্থী এআর হাফিজ উল্লাহ (নাউজুবিল্লাহ্)। শাহ আলম সম্রাট লিখেন, দাঁড়ি পাল্লার এম পি প্রার্থীরা জান্নাতের মালিকানা দাবি করে সবাইকে বলে নিশ্চিত জান্নাত দিবে, নাউজুবিল্লাহ।  

মো. মাইন উদ্দীন লিখেন-তারা এভাবে দেশের সাধারণ মানুষকে ধোঁয়া দিচ্ছে। হাফিজ ভাই এভাবে আর কত আপনারা মানুষকে ধোকা দিবেন.? হাফিজ ভাই আপনি যদি জান্নাতের টিকিট দিতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আমার প্রথম ভোট আমি আপনাকে দিব, দাঁড়ি পাল্লায় দিব।

লক্ষ্মীপুর-৪ আসনে ৯জন প্রার্থী নির্বাচনে অংশ নিলেও ভোট করছেন চারজন। তারা হলেন বিএনপির মনোনীত এবিএম আশরাফ উদদিন নিজান (ধানেরশীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ খালেদ সাইফুল্লাহ (হাতপাখা), বাসদের এড. মিলন মণ্ডল (মই) প্রতীকে মাঠে ভোটের প্রচার করছেন।
 

Link copied!