ঢাকা শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
amaderkhobor24.com

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড়

আমাদের খবর ২৪/ কেপি

প্রকাশিত: মে ২৯, ২০২৬, ১০:৫৯ এএম

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড়

সড়কে ঘরমুখো মানুষের ভিড়। ছবি: সংগৃহীত

ঈদের ছুটির আমেজে রাজধানী ঢাকা এখন কোলাহলমুক্ত ও অনেকটাই ফাঁকা। এমন পরিস্থিতিতে ঈদুল আজহার দ্বিতীয় দিন শুক্রবার (২৯ মে)-ও ঢাকাছাড়া মানুষের ভিড় দেখা গেছে বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে।

যারা কাজের ব্যস্ততা কিংবা ছুটির সীমাবদ্ধতার কারণে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তারা এখন প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে রওনা হচ্ছেন।

রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। যাত্রীরা জানান, সড়কে যানজট কম থাকায় স্বস্তিতে ভ্রমণের সুযোগ পাচ্ছেন তারা। কেউ কেউ আবার ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দ্বিতীয় দিনে আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করছেন।

এছাড়া নির্ধারিত বাসস্ট্যান্ডের পাশাপাশি বিভিন্ন সড়কের মোড় থেকেও যাত্রীদের বাসে উঠতে দেখা গেছে।

Link copied!