`ঢাকার বুকে একখণ্ড কুষ্টিয়া`—এই মূলমন্ত্রকে সামনে রেখে কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সাধারণ পরিষদ সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শান্তিনগরে সমিতির নিজস্ব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য, কুষ্টিয়া রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির নেতা আখতারুজ্জামান কাজল মজমাদার।
সভায় জেলার সার্বিক উন্নয়ন, বিভিন্ন সমস্যা-সম্ভাবনা এবং কুষ্টিয়া জেলা সমিতির বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সমিতির পরবর্তী নির্বাহী পরিষদ গঠন নিয়েও মুক্ত ও প্রাণবন্ত মতবিনিময় করেন উপস্থিত সদস্যরা।
সভায় সাধারণ, নির্বাহী ও উপদেষ্টা পরিষদের সদস্যরা অংশ নিয়ে সমিতির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে যোগ্য, দক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে উপস্থিত সদস্যরা ঐকমত্য পোষণ করেন।
এ সময় সমিতির অতীত ও চলমান কার্যক্রম নিয়েও ইতিবাচক আলোচনা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ বাবু, যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ, আশরাফুল ইসলাম লাইজু ও আনোয়ার হোসেন, পাঠাগার সচিব জাকিরুল ইসলাম, ক্রীড়া সচিব আলহাজ আইনুল হক, কৃষি সচিব আমিনুল হাসান পুলক, যুগ্ম কৃষি সচিব আরিফ হোসেন চঞ্চল, যুগ্ম দপ্তর সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মিজানুর রহমান এবং নির্বাহী পরিষদের সদস্য মুন্সী তরিকুল ইসলাম, মীর রফিকুল আলম মঞ্জু, হাসানুর রহমান পান্না ও ইউসুফ আলী।
এ ছাড়া বক্তব্য দেন উপদেষ্টা পরিষদের সদস্য কামরুল হাসান সুজন, যুগ্ম সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান রতন এবং সাধারণ পরিষদের সদস্য খালিদ সাইফুল্লাহ ও এস এম এস সালেক শিপারসহ অন্যরা।
সভায় কুষ্টিয়াবাসীর বৃহত্তর স্বার্থে আগামী দিনে সমিতির জন্য একটি দক্ষ, গতিশীল ও শক্তিশালী নির্বাহী পরিষদ গঠনের বিষয়ে উপস্থিত সবাই ঐকমত্য প্রকাশ করেন।
শেষে সভার সভাপতি ও কুষ্টিয়া পৌর নির্বাচনে বিএনপি দলীয় মেয়র পদপ্রার্থীআখতারুজ্জামান কাজল মজমাদার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।