ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
amaderkhobor24.com

দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

আমাদের খবর ২৪

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১২:০৯ পিএম

দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

প্রতীকী ছবি।

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

গ্যাস সরবরাহ বন্ধ থাকার তালিকায় রয়েছে সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজি নগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর ও সুকুসি এলাকা।

এ ছাড়া কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকা, শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণী, ধনিয়া, পাটের বাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপার মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা এলাকাতেও একই সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস জানিয়েছে, নির্ধারিত ছয় ঘণ্টা এসব এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে সংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
 

Link copied!