রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। উচ্ছেদের সময় ক্ষুব্ধ হকাররা সিটি করপোরেশনের একটি গাড়িতে অগ্নি সংযোগ ও পুলিশের গাড়ি ভাঙচুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মিরপুর ১০ এ ফুটপাত উচ্ছেদকালে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়।
এতে ক্ষুব্ধ হয়ে হকার আর ফুটপাতে ব্যবসায়ীরা তিনটা সিটি করপোরেশনের ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।