অভিনেত্রী পরীমণি
ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টকে ঘিরে আলোচনায় এসেছেন।
বুধবার (১৯ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি রহস্যময় স্ট্যাটাস দেন তিনি।
পোস্টে পরীমণি লেখেন, “মেজাজ গরম হওয়ার আগ পর্যন্ত আমি একজন ভালো মানুষ, এরপর কোনো গ্যারান্টি নাই।”
পোস্টটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই পোস্টটির অর্থ নিয়ে নিজেদের মতো ব্যাখ্যা দিচ্ছেন। তবে এ বিষয়ে পরীমণি আর কোনো ব্যাখ্যা দেননি।