ঢাকা শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩
amaderkhobor24.com

ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৭:০৯ পিএম

ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তবে বর্তমানে তার শরীর থেকে ক্যানসার নির্মূল হয়ে গেছে। 

শুক্রবার (২৪ এপ্রিল) নিজের বার্ষিক স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রকাশ করেন এ দখলদার।

তিনি বলেছেন, ২০২৪ সালের ডিসেম্বরে তার প্রোস্টেট সার্জারি হয়। এরপর এক রুটিন চেকআপে ধরা পড়ে তার প্রোস্টেটে এক সেন্টিমিটারের চেয়েও ছোট একটি ক্যানসারযুক্ত টিউমার রয়েছে। যেটি ছড়িয়ে পড়ার আগেই শনাক্ত হয়। এরপর নিয়মিত চিকিৎসায় ক্যানসার নির্মূল হয়ে যায়।

এদিকে ২০২৩ সালের জুলাইয়ে নেতানিয়াহুর হার্টে পেসমেকার পরানো হয়। তার সর্বশেষ স্বাস্থ্য রিপোর্টে দেখা গেছে, তার হার্টও সুস্থ আছে।

যুদ্ধাপরাধে অভিযুক্ত ও আইসিসির ওয়ান্টেড নেতানিয়াহুর বর্তমান বয়স ৭৬।

জেরুজালেমের হাদাস মেডিকেল সেন্টারের পরিচালক প্রফেসর অ্যারন পোভোতারজ জানিয়েছেন, নেতানিয়াহুর শরীর থেকে ক্যানসার চলে গেছে এবং তিনি রুটিন চেকআপের মধ্যে আছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Link copied!