ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
amaderkhobor24.com

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের লক্ষ্য এক: নেতানিয়াহু

আমাদের খবর ২৪

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৬, ০৪:০৯ পিএম

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের লক্ষ্য এক: নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সে বিষয়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মঙ্গলবার (২৮ জুলাই) বৈঠক শেষে ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যে নেতানিয়াহু আলোচনাকে অত্যন্ত সফল হিসেবে উল্লেখ করেন। তিনি জানান যে এই বৈঠকটি দুই দেশের সরকারের মধ্যকার ‘পূর্ণ অংশীদারত্ব’ এবং ‘পারস্পরিক সমর্থনের’ই প্রতিফলন।

উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এই রুদ্ধদ্বার বৈঠকটি হোয়াইট হাউসে প্রায় ৯০ মিনিট ধরে চলে। এতে ইসরায়েলের নিরাপত্তা ও ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে দুই পক্ষ নিজেদের মতামত বিনিময় এবং পারস্পরিক সমন্বয় সাধন করে।

ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর দুই শীর্ষ নেতার মধ্যে এটি ছিল অষ্টম সরাসরি সাক্ষাৎকার।

সূত্র: আনাদোলু এজেন্সি

Link copied!