ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
amaderkhobor24.com

হরমুজ প্রণালি খোলা নিয়ে মার্কিন দাবি ‘স্পষ্ট মিথ্যা’ : আইআরজিসি

আমাদের খবর ২৪

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৬, ০৫:২৯ পিএম

হরমুজ প্রণালি খোলা নিয়ে মার্কিন দাবি ‘স্পষ্ট মিথ্যা’ : আইআরজিসি

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খোলা রয়েছে—মার্কিন কর্মকর্তাদের এমন বক্তব্যকে ‘স্পষ্ট মিথ্যা’ বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

শনিবার দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী বলেছে, হরমুজ প্রণালি খোলা রয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের দেওয়া বক্তব্য ‘তেলের দাম নিয়ন্ত্রণ এবং নিজেদের ব্যর্থতা আড়াল করার উদ্দেশ্যেই’ দেওয়া হয়েছে।

আরও বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর ‘ইসলামের যোদ্ধাদের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিরঙ্কুশ’। ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা সব ধরনের জাহাজের জন্য জলপথটি ‘পূর্ণ শক্তি ও সম্পূর্ণ কর্তৃত্বের সঙ্গে’ বন্ধ রয়েছে।

আইআরজিসি নৌবাহিনী জানায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসী বাহিনীর অশুভ কর্মকাণ্ড’ বন্ধ না হওয়া এবং নির্ধারিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

Link copied!