ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
amaderkhobor24.com

পরাজয় মেনে নিয়েছেন মোদি: অভিজিৎ দীপকে

আমাদের খবর ২৪

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৬, ১১:৫৬ এএম

পরাজয় মেনে নিয়েছেন মোদি: অভিজিৎ দীপকে

ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

আন্দোলন শুরু হওয়ার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরাজয় মেনে নিয়েছেন বলে জানিয়েছেন ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, আন্দোলনকারীদের ওপর গণগ্রেপ্তার ও পুরো দিল্লি স্থবির করে দেওয়া কোনো শক্তির প্রকাশ নয়, বরং নিজের দেশের জনগণকে নিয়ে একজন নেতার আশঙ্কারই বহিঃপ্রকাশ।

ভোটার তালিকা থেকে অন্যায়ভাবে নাম বাদ দেওয়ার প্রতিবাদে আয়োজিত এই আন্দোলনের পূর্বে কারাবরণের জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান। এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে দীপকে বলেন, জেলে পাঠানোর ভয় দেখিয়ে বা গ্রেপ্তারের হুমকি দিয়ে এই সংগ্রাম থামানো যাবে না।

তিনি আরও জানান, জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) কিংবা ইউএপিএ-এর মতো কঠোর আইন প্রয়োগ করা হলেও তারা পিছপা হবেন না। সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে ভারতের গণতন্ত্র রক্ষায় এই লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

Link copied!