ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
amaderkhobor24.com

ইরানে দ্রুত হামলা চালাতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

আমাদের খবর ২৪

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০২:০৮ পিএম

ইরানে দ্রুত হামলা চালাতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে ‘যত দ্রুত সম্ভব’ হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাপ দিচ্ছেন বলে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিষয়টি সম্পর্কে অবগত এক অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

রোববার প্রকাশিত প্রতিবেদনে কান জানিয়েছে, ট্রাম্প এখনো কোনো সিদ্ধান্ত নেননি এবং এমন পদক্ষেপ নিতে তিনি অনিচ্ছুক।

অন্যদিকে রোববার ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, ইরানে ইসরায়েলি হামলার ফলে লেবানন, সিরিয়া এবং গাজাকে জড়িয়ে আরও বিস্তৃত আঞ্চলিক সংঘাত শুরু হতে পারে বলে গত সপ্তাহে ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তারা নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন।

Link copied!