ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
amaderkhobor24.com
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ

আমাদের খবর ২৪

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ০৬:১৪ পিএম

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ

সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’-তে বাংলা‌দেশ আগ্রহ প্রকাশ ক‌রে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির।

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে এ কথা জানান তি‌নি।

হুমায়ুন ক‌বির ব‌লেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আমরা আগ্রহ প্রকাশ করেছি। বাংলা‌দেশ এটা‌কে স্বীকৃ‌তি দেয় এবং একটা আগ্রহ আছে। আমা‌দের প্রধানমন্ত্রীকে অনেক বিশ্ব নেতারা অনেক জায়গায় আমন্ত্রণ জানাচ্ছেন অংশগ্রহ‌ণের জন‌্য।

তিনি বলেন, মক্কা নিয়ে তো সবসময়ই একটা আলাদা জায়গা। মক্কা বাংলাদেশের হৃদয়ে, মানুষের হৃদয়ে। মধ্যপ্রাচ্য বা ইসলামিক দেশগুলোর মধ্যে যদি কোনো নিরাপত্তা জোট গঠিত হয়, তবে সেখানে বাংলাদেশের যাওয়াটা মোটেও অস্বাভাবিক নয়।

উল্লেখ‌্য, গত ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’-তে সই ক‌রে‌ছে।

Link copied!