ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

পয়লা বৈশাখ উপলক্ষে দেশের বাজারে নতুন স্মার্টফোন

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১০:০২ পিএম

পয়লা বৈশাখ উপলক্ষে দেশের বাজারে নতুন স্মার্টফোন

আগামীকাল মঙ্গলবার পয়লা বৈশাখ। এ উৎসবকে সামনে রেখে দেশের বাজারে নতুন মডেলের স্মার্টফোন এনেছে অপো। ‘অপো এ৬কে’ মডেলের স্মার্টফোনটিতে ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, যা পাঁচ বছর পর্যন্ত ভালো থাকে। ফলে ব্যাটারির চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। শুধু তা-ই নয়, রিভার্স চার্জিং প্রযুক্তিনির্ভর স্মার্টফোনটি কাজে লাগিয়ে চাইলে পাওয়ার ব্যাংকের আদলে অন্য যন্ত্রাংশও চার্জ করা সম্ভব। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরে চলা ফোনটিতে ৪ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। শক্তিশালী প্রসেসরের পাশাপাশি দ্রুতগতির র‍্যাম থাকায় সহজেই একসঙ্গে বিভিন্ন কাজ করার পাশাপাশি ভিডিও গেম খেলা যায়।

দুটি রঙে বাজারে আসা ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এর পাশাপাশি এআই পোর্ট্রেইট রিটাচিং, ডুয়েল ভিউ ভিডিও ও নাইট মোডের পাশাপাশি এআই এডিটর ২, এআই গেমবুস্ট ২, এআই লিংকবুস্ট ৩, থেফট প্রটেকশন ও জেমিনি থাকায় সহজেই ভালো মানের ছবি তোলা যায়।

ফোনটির দাম ধরা হয়েছে ১৯ হাজার ৯৯৯ টাকা। ফোনটির সঙ্গে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও ২ বছরের ওয়ারেন্টি সুবিধাও পাওয়া যাবে।

Link copied!