ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
amaderkhobor24.com

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

আমাদের খবর ২৪

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৯:৩৯ এএম

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে আর্জেন্টিনার শুরুটা হলো মেসিময়। তার জাদুকরী হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক ও যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি মেসি কয়েকটি রেকর্ড গড়েছেন।

২০ বছর আগে একই দিনে (স্থানীয় সময় অনুযায়ী ১৬ জুন) আর্জেন্টিনার জার্সিতে সার্বিয়া অ্যান্ড মন্টেনেগ্রোর বিপক্ষে বিশ্বকাপে অভিষেক হয়েছিল মেসির। যেখানে তিনি বদলি নেমে দলটির সর্বকনিষ্ঠ (১৮ বছর ৩৫৮ দিন) ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েন। এবার সবচেয়ে বেশি বয়সী (৩৮ বছর ৩৫৭ দিন) হিসেবেও গোলের কীর্তি হলো মেসির নামে।
 

আর্জেন্টাইন মহতারকার ৩৯ বছর বয়স পূর্ণ হতে আর এক সপ্তাহ বাকি। তার আগেই তিনি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটা পেলেন। এর আগে আলজেরিয়ার বিপক্ষে একাদশে যুক্ত হতেই তিনি বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে গড়েন ষষ্ঠ বিশ্বকাপ খেলার কীর্তি। যদিও চলতি আসরে আরও দুজনের সেই রেকর্ড গড়ার সুযোগ আছে। এরপর আর্জেন্টিনাকে ১৭ মিনিটে এগিয়ে দেওয়ার পর তাদের অবশিষ্ট দুই গোল এলো অধিনায়কের পা থেকে।

দ্বিতীয়ার্ধে পজেশনে বেশ এগিয়ে ছিল আলজেরিয়া। যা ম্যাচ শেষেও তাদের এগিয়ে (৫২ শতাংশ) রাখে। তবে গোলের লক্ষ্যে মাত্র একটি শট রাখতে পারে দলটির স্কোরলাইন পুরোপুরি বিপরীত। অন্যদিকে, আর্জেন্টিনার গোলের লক্ষ্যে ছিল ৬টি শট। আলজেরিয়া মেসিকে কড়া মার্কিং করতে পারেনি, উল্টো দ্বিতীয় গোল হজম করে গোলরক্ষক লুকা জিদানের ভুলে। 

Link copied!