ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
amaderkhobor24.com

নরওয়ের বিপক্ষে নেইমার-ভিনি জুটির সম্ভাবনা

আমাদের খবর ২৪

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৬:১৯ পিএম

নরওয়ের বিপক্ষে নেইমার-ভিনি জুটির সম্ভাবনা

নরওয়ের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পরিচিত প্রশ্নটি-ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমার কি একসঙ্গে মাঠে নামবেন? ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তির মন্তব্যে ইঙ্গিত মিলেছে, এই তারকা জুটিকে একসঙ্গে খেলতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

নরওয়ের বিপক্ষে কোনো একটা সময়ে দুজনকে একসঙ্গে দেখা যেতে পারে কি না? ইতালিয়ান কোচকে সরাসরি এই প্রশ্ন করা হয়। তিনি উত্তর দেন, ‘নেইমার ও ভিনি একসঙ্গে খেলতে পারে। আমি মনে করি তারা একসঙ্গে খেলবে।’

ভিনির পজিশন পাল্টানো নিয়েও আনচেলত্তি কথা বলেছেন, ‘ভিনি অনেক দিন ধরেই তার খেলার পজিশন পরিবর্তন করে আসছে। রিয়াল মাদ্রিদে এবং এখন। সে খুব ভালো করছে। প্রতিপক্ষকে সংশয়ে রাখছে। উইংয়ে সে অ্যাসিস্ট করতে পারে। অনেক গোলও করতে পারে।’

বিশ্বকাপের আগে কাফ ইনজুরিতে পড়েন নেইমার। এরপর টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে তাকে বেঞ্চেই রাখা হয়। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামলেও তিনি খেলেন মাত্র শেষ ১৫ মিনিট। জাপানের বিপক্ষে ম্যাচে তাকে মাঠের পাশে অনুশীলন করতে দেখা যায়, যেখানে কোচের পরিকল্পনা ছিল অতিরিক্ত সময়ে তাকে নামানোর। তবে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির একমাত্র গোলে নির্ধারিত সময়েই জয় নিশ্চিত করে ব্রাজিল, ফলে ম্যাচ গড়ায়নি অতিরিক্ত সময়ে এবং মাঠে নামা হয়নি নেইমারেরও।

Link copied!