ক্যারিয়ার সেরা বোলিং করে ৫৫ রানে ৬ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
ডারউইনে নিজেদের সামর্থ্য দেখালেন বাংলাদেশের পেসাররা। অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিল মাত্র ১৯৮ রানে। হাসান মাহমুদ ক্যারিয়ার সেরা বোলিং করে ৫৫ রানে ৬ উইকেট নিয়েছেন। টেস্টে এটি বাংলাদেশের পেসারদের তৃতীয় সেরা বোলিং।
তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন-ইবাদত। টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা।
এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন পেসাররা। সেই ইনিংসেও ৫ উইকেট পেয়েছিলেন হাসান।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সংগ্রহ ৩ ওভার শেষে ৮ রান।