ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
amaderkhobor24.com

জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৭২ জনের বিরুদ্ধে মামলা

আমাদের খবর ২৪

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০১:৪৮ পিএম

জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৭২ জনের বিরুদ্ধে মামলা

শেখ হাসিনার দেশে ফেরাকে স্বাগত জানিয়ে জামালপুরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৭২ জনের বিরুদ্ধে মামলা করেছেন জেলা শ্রমিক দলের এক নেতা। মামলার পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ২টার দিকে জামালপুর থানায় মামলাটি দায়ের করেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (৮ নভেম্বর) নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বহালের দাবিতে দলটির নেতা-কর্মীরা শহরের প্রধান সড়কের বকুলতলা মোড়ে সমবেত হন। এ সময় তাদের হাতে মশাল, ব্যানার, লাঠিসোঁটা, লোহার রড, পেট্রোলবোমাসহ দেশীয় অস্ত্র ছিল। পরে তারা মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

মিছিলটি তমালতলা মোড়ে পৌঁছালে মামলার বাদী ও সাক্ষীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে তাদের ধাওয়া করেন। এ সময় মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা সঙ্গে থাকা দেশীয় অস্ত্র ফেলে চলে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।

এ ঘটনায় ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বিকাশকে প্রধান আসামি করে ৩৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩৫ জনকে আসামি করে মামলা করেন আনোয়ার হোসেন শাহীন।

মামলার বাদী আনোয়ার হোসেন শাহীন বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের নৈরাজ্য প্রতিহত করতে তিনি মামলা করেছেন। এ ছাড়া তাদের নৈরাজ্যের প্রতিবাদে আগামীকাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, রোববার সকাল সাড়ে ৮টার দিকে শহরের বকুলতলা মোড়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। এ ঘটনার ৫ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে গিয়ে মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। পরে তারা বি‍‍`ক্ষো‍‍`ভ শুরু করেন। অন্যদিকে জামগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা হাজিরা দিয়েও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন।

একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকেরা আশপাশের অন্যান্য পোশাক কারখানার ফটকের সামনে গিয়ে বি‍‍`ক্ষো‍‍`ভ করেন। পরে তারা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে এবং ছত্রভ‍‍`ঙ্গ করতে টি‍‍`য়া‍‍`র‍‍`শে‍‍`ল ও রা‍‍`বার বু‍‍`লে‍‍`ট নি‍‍`ক্ষে‍‍`প করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনায় এক নারীসহ ২জন আহত হন।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশীদ ঢাকা পোস্টকে জানান, সকালে ২ পোশাকশ্রমিক আহত অবস্থায় হাসপাতালে আসেন। তাদের ২ জনের শরীরেই রা‍‍`বা‍‍`র বু‍‍`লে‍‍`টে‍‍`র আঘা‍‍`ত রয়েছে। তাদের মধ্যে এক নারী শ্রমিকের মাথায় রা‍‍`বা‍‍`র বু‍‍`লেট লাগে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সকালে পোশাকশ্রমিকেরা কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন এবং সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাদের ছত্রভ‍‍`ঙ্গ করতে ধাওয়া ও টি‍‍`য়া‍‍`র‍‍`শে‍‍`ল নি‍‍`ক্ষে‍‍`প করে। এ ঘটনায় জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।
 

Link copied!