ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
amaderkhobor24.com

শিল্পাঞ্চলের নিরাপত্তা: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি

আমাদের খবর ২৪

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০১:১৪ পিএম

শিল্পাঞ্চলের নিরাপত্তা: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি

তৈরি পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েন্ত্রণ রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া ময়মনসিংহে মোতায়েন করা হয়েছে আরও ২ প্লাটুন।

শিল্পাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত এই পদক্ষেপ নিয়েছে বিজিবি। মঙ্গলবার বিজিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

যে সব এলাকায় বিজিবি মোতায়েন:

• ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় ২০ প্লাটুন।

• গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১৫ প্লাটুন।

• নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন।

• ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে আছে ২ প্লাটুন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চলছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে

শিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি বলছে, তারা ‘পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ সতর্কতার’ সঙ্গে দায়িত্ব পালনে করছে।

Link copied!