ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
amaderkhobor24.com

কুষ্টিয়া থেকে জাতীয় মঞ্চে, স্থাপত্যে সম্মাননা পেল ‘স্থা-কল্প’

আমাদের খবর ২৪

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ১০:৫৬ পিএম

কুষ্টিয়া থেকে জাতীয় মঞ্চে, স্থাপত্যে সম্মাননা পেল ‘স্থা-কল্প’

জাতীয় পর্যায়ে স্থাপত্য অঙ্গনে স্বীকৃতি অর্জন করেছে কুষ্টিয়াভিত্তিক স্থাপত্য প্রতিষ্ঠান ‘স্থা-কল্প আর্কিটেক্টস’। প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয় প্রকল্প ‘স্থা-কল্প অফিস’ ২০২৬ সালের ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’-এ অনারেবল মেনশন অর্জন করেছে।

গত ১০ নভেম্বর ‘দ্য ডেল্টা কনটেক্সচুয়াল অ্যান্ড সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস’-এর বি১ ক্যাটাগরিতে এ স্বীকৃতি দেওয়া হয়। ক্যাটাগরিটির নাম ‘হেরিটেজ কনজারভেশন, রেস্টোরেশন অ্যান্ড অ্যাডাপটিভ রিইউজ’।

আর্চি কানেক্ট ও সিইএমএস গ্লোবাল-এর উদ্যোগে আয়োজিত এ পুরস্কারের হোস্ট প্ল্যাটফর্ম বিল্ড বাংলাদেশ। এর কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), বিশ্বব্যাংক গ্রুপ।

‘স্থা-কল্প আর্কিটেক্টস’-এর প্রধান স্থপতি নাজমুস সাকিব তনুর নেতৃত্বে প্রকল্পটির নকশা ও বাস্তবায়ন করা হয়েছে। কুষ্টিয়া শহরে অবস্থিত কার্যালয়টি স্থানীয় প্রেক্ষাপট, জলবায়ু, নির্মাণ উপকরণ, সংস্কৃতি ও কর্মপরিবেশের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে।

প্রকল্পটির অন্যতম বৈশিষ্ট্য হলো, ঢাকাকেন্দ্রিক স্থাপত্যচর্চার বাইরে জেলা শহরে থেকেও মানসম্মত, প্রেক্ষিতনির্ভর ও দায়িত্বশীল স্থাপত্যচর্চার একটি বিকল্প মডেল তুলে ধরা। এ অর্জন শুধু একটি স্থাপত্য প্রকল্পের স্বীকৃতি নয়, বরং দেশের বিকেন্দ্রীভূত স্থাপত্যচর্চার সম্ভাবনাকেও সামনে নিয়ে এসেছে।

Link copied!