ঢাকা বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

সদরঘাটে লঞ্চের ধাক্কায় একজন নিহত, নিখোঁজ ২

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৭:৪৮ পিএম

সদরঘাটে লঞ্চের ধাক্কায় একজন নিহত, নিখোঁজ ২

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফিরতে গিয়ে রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। এছাড়া এ ঘটনায় তিন জন নিখোঁজ রয়েছেন।

বুধবার (১৮ মার্চ) বিকাল ৫টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে জাকির সম্রাট-৩ লঞ্চের ধাক্কায় এই হতাহতের ঘটনা ঘটে।

 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ থেকে ট্রলারে আসা কয়েকজন যাত্রী ঢাকা-ইলিশা (ভোলা) রুটে চলা একটি লঞ্চে পেছন দিক থেকে উঠতে যান। এ সময় জাকির সম্রাট-৩ লঞ্চটি সেই ট্রলারে ধাক্কা দেয়। পরে দ্রুত টার্মিনাল ছেড়ে যায় লঞ্চটি।

 

ট্রলারে থাকা আহত এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাকে উদ্ধার করে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে অন্তত আরও তিন জন।

ফায়ার সার্ভিস জানায়, উদ্ধার নারী ট্রমাটাইজড। কিছু বলতে পারছেন না। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

 

Link copied!