ঢাকা বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ইউক্রেনে মিসাইল ঘাটতির আশঙ্কা জেলেনস্কির

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৬:৫৮ পিএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ইউক্রেনে মিসাইল ঘাটতির আশঙ্কা জেলেনস্কির

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ইউক্রেনে মিসাইলের ঘাটতি দেখা দিতে পারে বলে আশাঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (১৮ মার্চ) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ চায়। এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সম্পদ ও সহায়তা অন্য দিকে মোড়াবে। এতে ইউক্রেনকে দুর্বল থাকবে।

জেলেনস্কি বলেন, পুতিনের জন্য, ইরানে দীর্ঘ যুদ্ধ একটি সুবিধা। এটি শুধু শক্তির দাম বৃদ্ধিই নয়, বরং যুক্তরাষ্ট্রের মজুদ ও এয়ার ডিফেন্স নির্মাতাদের সরবরাহও কমিয়ে দেবে। ফলে আমাদের, অর্থাৎ ইউক্রেনের, সম্পদও হ্রাস পাচ্ছে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র প্রতি মাসে ৬০-৬৫টি মিসাইল উৎপাদন করে, কিন্তু যুদ্ধের প্রথম দিনে মধ্যপ্রাচ্যে ৮০৩টি মিসাইল ব্যবহার হয়েছে।

জেলেনস্কি সতর্ক করেছেন, মার্কিন উৎপাদিত প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইলের ঘাটতি নিশ্চিতভাবেই দেখা দেবে, যা কিয়েভের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে। তিনি প্রশ্ন তুলেছেন, মধ্যপ্রাচ্যের সমস্ত মজুদ কখন শেষ হবে।

মার্চের শুরুতে জেলেনস্কি ইতোমধ্যেই সতর্ক করেছিলেন, প্যাট্রিয়ট মিসাইলের সরবরাহ কম। তিনি তখন যুক্তরাষ্ট্রের সহযোগীদের কাছে ইন্টারসেপ্টর ড্রোন পাঠানোর বিনিময়ে আরও প্যাট্রিয়ট মিসাইলের অনুরোধ করেছিলেন।

Link copied!