ঢাকা সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
amaderkhobor24.com

ব্যক্তি পর্যায়ের লেনদেনে কিউআর কোড চালু

আমাদের খবর ২৪

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ১২:৫১ পিএম

ব্যক্তি পর্যায়ের লেনদেনে কিউআর কোড চালু

কোনো প্রকার স্পর্শ ও কাগজের ব্যবহার ছাড়াই ব্যক্তি থেকে ব্যক্তি (পি-টু-পি) পর্যায়ে লেনদেনে রোববার থেকে বাংলা কিউআর কোড চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে ১ নভেম্বর থেকে চালু হয়েছে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি লেনদেন সেবা।

এর মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করে সহজে, দ্রুত ও নিরাপদে অর্থ পাঠানোর সুযোগ তৈরি হল।

কিউআর কোড ব্যবহারের সময় প্রাপকের মোবাইল নম্বর বা হিসাব নম্বর আলাদাভাবে লেখার প্রয়োজন হবে না। প্রাপকের কিউআর কোড স্ক্যান করলেই স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পর লেনদেন সম্পন্ন হবে।

এর ফলে লেনদেন ব্যবস্থা অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি ‘ক্যাশলেস’ লেনদেনের প্রসারে ভূমিকা রাখবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, পি-টু-পি পর্যায়ে বাংলা কিউআর কোড ব্যবহার করে ব্যাংক হিসাব থেকে ব্যাংক হিসাব ও এমএফএস থেকে এমএফসে টাকা হস্তান্তর করা যাবে। একইভাবে এমএফস থেকে ব্যাংক ও ব্যাংক হিসাব থেকে এমএফএস হিসাবে অর্থ স্থানান্তর করা সম্ভব হবে।

বাংলা কিউআর কোড অ্যাপটিতে বাণিজ্যিক ব্যাংক, আর্থিক কোম্পানি, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সার্ভিস অপারেটর (পিএসও) ও এমএফএস কোম্পানির সংযোগ থাকবে।

Link copied!