প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১২:৪২ পিএম
কানাডা সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কানাডা সরকারি বৃত্তি ২০২৬ ঘোষণা করেছে। যাঁরা কানাডায় পড়াশোনা করতে চান, তাঁরা এই সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপের মাধ্যমে স্নাতক, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের বিভিন্ন কোর্সে পড়ার সুযোগ পাবেন। স্কলারশিপটি পরিচালনা করছে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (Global Affairs Canada)। এটি বিভিন্ন একাডেমিক ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। নির্বাচিত শিক্ষার্থীরা কানাডার স্বীকৃত বিশ্ববিদ্যালয়, কলেজ ও টেকনিক্যাল ইনস্টিটিউটে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে পারবেন।
যেসব কোর্সে আবেদন করতে পারবেন
—ব্যাচেলর ডিগ্রি
—ডিপ্লোমা
—সার্টিফিকেট
—মাস্টার্স
—পিএইচডি
স্কলারশিপে যা যা থাকছে
স্নাতক বা কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য: ন্যূনতম ৪ মাসের জন্য ১০,২০০ কানাডিয়ান ডলার।
স্নাতকোত্তর শিক্ষার্থীদের ৫-৬ মাসের পড়াশোনা বা গবেষণার জন্য ১২,৭০০ কানাডিয়ান ডলার।
অতিরিক্ত সুবিধাসমূহ
এই স্কলারশিপের আওতায় আরও যা যা সুবিধা পাওয়া যাবে:
—সম্পূর্ণ টিউশন ফি
—ইকোনমি ক্লাসে যাওয়া-আসার বিমান ভাড়া
—ভিসা ও স্টাডি পারমিট ফি
—স্বাস্থ্য বীমা
—মাসিক জীবনযাত্রার খরচ (আবাসন, খাবারসহ)
—স্থানীয় যাতায়াত খরচ (যেমন: পাবলিক ট্রানজিট পাস)
—বই ও একাডেমিক সরঞ্জাম
আবেদনের শেষ তারিখ
৩১ মার্চ ২০২৬
আপনার মতামত লিখুন :