ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
amaderkhobor24.com

হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১২৭০

আমাদের খবর ২৪

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৬:০৩ পিএম

হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১২৭০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৭৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ ঢাকা ৫ জন মারা গেছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ০৬৮ জন রোগী এসেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন- ঢাকা বিভাগে ২৯৯ জন, খুলনা বিভাগে ৯১ জন, বরিশালে ১৪৩, চট্টগ্রামে ২৩৮ জন, ময়মনসিংহে ৮১, রংপুরে ২৭ জন, রাজশাহী ২৫ জন এবং সিলেট বিভাগে ১৬৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬২ হাজার ০৪৮ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৫১ জন।

Link copied!