যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গে নিজের জন্মদিনে পৃথকভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ফোনে কথা বলেছেন। ইউক্রেন যুদ্ধ, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আসন্ন জি-৭ সম্মেলন ঘিরে এসব আলোচনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন, রোববার (১৪ জুন) প্রায় এক ঘণ্টাব্যাপী ফোনালাপে পুতিন ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এ সময় দুই নেতা মস্কো-ওয়াশিংটন সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেন।
উশাকভের ভাষ্য অনুযায়ী, ট্রাম্প ইউক্রেনে যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের শিগগিরই রাশিয়া সফরের বিষয়েও আলোচনা হয়।
ক্রেমলিন আরও জানিয়েছে, পুতিন ট্রাম্পকে বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বৈঠক করতে চাইলে তাকে মস্কোতে যেতে হবে। তবে জেলেনস্কি এর আগে এমন প্রস্তাব একাধিকবার প্রত্যাখ্যান করেছেন।
এ ছাড়া ফোনালাপে ট্রাম্প পুতিনকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ-সংক্রান্ত একটি চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়েও অবহিত করেছেন বলে দাবি করেছে ক্রেমলিন।
তবে এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের পক্ষ থেকে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে পৃথক ফোনালাপে জেলেনস্কিও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
জেলেনস্কি বলেন, শান্তি প্রতিষ্ঠাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানান, চলতি সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠেয় জি-৭ শীর্ষ সম্মেলনে এ বিষয়ে আরও বিস্তৃত আলোচনা হবে বলে দুই নেতা একমত হয়েছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গে নিজের জন্মদিনে পৃথকভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ফোনে কথা বলেছেন। ইউক্রেন যুদ্ধ, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আসন্ন জি-৭ সম্মেলন ঘিরে এসব আলোচনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।