বৈদ্যুতিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো দেশব্যাপী ক্যাশব্যাক ক্যাম্পেইনের মেয়াদ আগামী ২৫ জুন পর্যন্ত বাড়িয়েছে। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির অনুমোদিত শোরুম থেকে মোটরসাইকেল কিনলে মডেলভেদে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাওয়া যাবে।
প্রতিষ্ঠানটির দাবি, ক্যাম্পেইন শুরুর পর থেকে ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। চাহিদা বাড়ায় দেশের বিভিন্ন অনুমোদিত শোরুমে বেশ কয়েকটি মডেলের স্টক দ্রুত কমে আসছে।
রিভো জানিয়েছে, তাদের সব মডেলের মোটরসাইকেলেই ক্যাশব্যাক সুবিধা প্রযোজ্য। এর মধ্যে সম্প্রতি বাজারে আসা উচ্চক্ষমতাসম্পন্ন বি১২ মডেলও রয়েছে। মোটরসাইকেলটিতে স্ট্যান্ডার্ড ও ফাস্ট—দুই ধরনের চার্জিং সুবিধা রয়েছে। ফাস্ট চার্জিং ব্যবস্থায় প্রায় দেড় ঘণ্টায় ব্যাটারির ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির ভাষ্য, জ্বালানির মূল্য বৃদ্ধি এবং বৈদ্যুতিক যানবাহনের প্রতি আগ্রহ বাড়ার কারণে এ খাতে চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে প্রযুক্তিনির্ভর ও সাশ্রয়ী যাতায়াত ব্যবস্থা জনপ্রিয় করতে ক্যাশব্যাক কর্মসূচি চালু করা হয়েছে।
রিভো আরও জানায়, দেশের বিভিন্ন এলাকায় বিক্রয়োত্তর সেবা ও সার্ভিস নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। স্টক থাকা সাপেক্ষে আগামী ২৫ জুন পর্যন্ত দেশের সব অনুমোদিত শোরুমে এ ক্যাশব্যাক অফার পাওয়া যাবে।