ঢাকা বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

ঈদ রেসিপি : মাটন লেগ রোস্ট

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০১:০৬ পিএম

ঈদ রেসিপি : মাটন লেগ রোস্ট

ঈদের দিন দুপুরে একটু ভারী খাবার খাওয়া হয়। একটু ভারী খাওয়াদাওয়া বাড়িতে নিয়ে আসে উৎসবের আমেজ। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা আজহার।

উপকরণ

খাসির রান ১ টি, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ,আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিলে চামচ, কাঁচা পেঁপে বাটা ২ টেবিল চামচ,টকদই আধা কাপ, পোস্ত বাটা ২ টেবিল চামচ,জয়ফল জয়ত্রী বাটা আধা চা চামচ, বাদাম কিশমিশ বাটা ২ টেবিল চামচ, আস্ত গোলমরিচ ১ চা চামচ, আস্ত দারুচিনি টুকরা ৪টি, তেজপাতা ২টি, এলাচ ৫/৬ টি, লবঙ্গ ৩/৪ টি, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, জিরা গুড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, ঘি ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী
খাসির রান ধুয়ে ছুরি দিয়ে দাগ কেটে নিন। একটি বোলে টক দই থেকে শুরু করে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোল মরিচ বাদে  একে একে সব মসলা  নিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিন। এবার একটি ট্রে তে খাসির রান  নিয়ে  মিশানো মসলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিন ৪/৫ ঘন্টা | এবার একটি হাড়িতে তেল ঘি দিয়ে দারচিনি এলাচ  লবঙ্গ তেজপাতা ও গোল মরিচ ফোঁড়ন দিন। এবার ম্যারিনেট করা রানের থেকে মাখানো মশলা ছাড়িয়ে দুইপিঠ  লাল করে ভেজে নিন। ওই তেলেই বাকী মসলা দিয়ে কষিয়ে পানি দিন। ফুটে উঠলে  ভেজে রাখা খাসির রান দিয়ে জ্বাল করে সিদ্ধ করে নিন। মাখামাখা হলে নামিয়ে নিন। বাদাম কুচি ও  পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। এভাবেই তৈরী করে নিন  খাসির রানের আস্ত রোস্ট  বা মাটন ল্যাগ রোস্ট । পোলাউ নান রুটি ও  পরোটার সাথে খেতে মজা ।

Link copied!