ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
amaderkhobor24.com

সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত

আমাদের খবর ২৪

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ১০:০১ এএম

সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত

অভ্যন্তরীণ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর সেবা প্রকাশনী তাদের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। বুধবার (১৩ মে) কাজী শাহনূর হোসেনের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্তের কথা জানায়।

এতে বলা হয়, পাঠক, কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে জানানো হচ্ছে, সেবা প্রকাশনীতে অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়টি সম্প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

এ অবস্থায় অডিট কার্যক্রম নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে।

প্রসঙ্গত, লেখক ও প্রকাশক কাজী আনোয়ার হোসেন ১৯৬৩ সালের মে মাসে ঢাকায় সেবা প্রকাশনী প্রতিষ্ঠা করেন।

Link copied!