রাজধানীর তেজগাঁও এলাকায় একটি মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়েছে।
রোববার (৩১ মে) বিকালে তেজগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, লাইনচ্যুত ওয়াগনটি উদ্ধারে কাজ শুরু হয়েছে। উদ্ধারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে বিলম্ব হতে পারে।
দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলে রেলওয়ে বিভাগ জানিয়েছে।
এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানা জানায়, দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এগুলো দ্রুত উঠিয়ে নেওয়া হচ্ছে। দ্রুত ট্রেন চলাচল শুরু হবে। উত্তর অঞ্চল থেকে যেসব ট্রেন ঢাকায় আসছে সেগুলো প্রবেশ করতে পারছে কিন্তু ঢাকা থেকে উত্তরাঞ্চলের দিকে আপাতত যেতে পারছে না। বগিগুলি উঠিয়ে ফেললে দ্রুতই আবার চলাচল শুরু হবে।