ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
amaderkhobor24.com

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৯৯

আমাদের খবর ২৪

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬, ০৫:৪৩ পিএম

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৯৯

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৯৯ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিভাগে দুইজন ও ময়মনসিংহে একজন মারা গেছেন। এদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৭১ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৯ হাজার ৮০১ জন।

Link copied!