ঢাকা রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি, আসতে পারে গুরুত্বপূর্ণ ঘোষণা

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৩:০৭ পিএম

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি, আসতে পারে গুরুত্বপূর্ণ ঘোষণা

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীর নাম ঘোষণায় আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রাত ৯টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার (২৯ মার্চ) সকালে দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা করা হবে আজ। এ জন্য দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। আজ (রোববার) রাত ৯টায় এনসিপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

Link copied!