জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্প্রসারণ এবং বিভিন্ন রাজনৈতিক নেতা ও সামাজিক ব্যক্তিত্বের দলভুক্তি কার্যক্রম আরও সুসংগঠিত করতে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করা হয়েছে। ৬ সদস্যের এই কমিটি দলের সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়েও কাজ করবে।
রোববার (৯ মে) এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, এনসিপির সম্প্রসারণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের যোগদানের ক্ষেত্রে যাচাই-বাছাই, মূল্যায়নপূর্বক যোগদান কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব পালনের লক্ষ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করা হয়েছে।
সার্চ কমিটির সদস্যরা হলেন— এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন ও যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই দলকে সম্প্রসারণের উদ্যোগ নেয় এনসিপি।