ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
amaderkhobor24.com

চূড়ান্ত হয়ে গেল কার হাতে যাচ্ছে ব্যালন ডি’অর

আমাদের খবর ২৪

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০১:৩৭ পিএম

চূড়ান্ত হয়ে গেল কার হাতে যাচ্ছে ব্যালন ডি’অর

২০২৬ সালের ব্যালন ডি’অর নির্বাচনের ভোটাভুটি পর্ব আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এতেই চূড়ান্ত হয়ে গেল কার হাতে যাচ্ছে এবারের ব্যালন ডি’অর।

বিশ্ব ফুটবলের সবচেয়ে সম্মানজনক এই ব্যক্তিগত পুরস্কার বিজয়ী নির্বাচনে ফ্রান্স ফুটবলের মনোনীত ৩০ জনের প্রাথমিক তালিকা থেকে চূড়ান্ত ভোট দিয়েছেন নির্বাচিত জুরিরা। শেষ মুহূর্ত পর্যন্ত এবার একক কোনো ফেভারিট না থাকায় প্রতিদ্বন্দ্বিতা চরম উত্তেজনাকর মোড় নিয়েছে।

ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ ১০০টি দেশের ১০০ জন ক্রীড়া সাংবাদিককে নিয়ে গঠিত জুরি বোর্ডের প্রতিটি সদস্য ১০ জন সেরা ফুটবলার বাছাই করেন। তাদের পছন্দের ক্রমানুসারে ১৫, ১২, ১০, ৮, ৭, ৫, ৪, ৩, ২ এবং ১ পয়েন্ট বণ্টন করা হয়।

সবশেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ফুটবলারের হাতেই উঠবে বহুল কাঙ্ক্ষিত এই ট্রফি।

ভোট দেওয়ার ক্ষেত্রে প্রধানত তিনটি বিষয় বিবেচনা করা হয়। 
ব্যক্তিগত নৈপুণ্য: দলের জয়ে ও গুরুত্বপূর্ণ মুহূর্তে খেলোয়াড়ের প্রভাব ও অসাধারণ প্রদর্শন।
দলগত সাফল্য: ক্লাব ও জাতীয় দলের হয়ে অর্জিত শিরোপা ও যৌথ পারফরম্যান্স।
খেলার মান ও ফেয়ার প্লে: খেলোয়াড়সুলভ আচরণ ও মাঠের ফুটবল মান।

হেভিওয়েটদের লড়াই ও ফেভারিট যারা
এবারের দৌড়ে হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামাল নিজেদের অন্যতম জোরালো দাবিদার হিসেবে উপস্থাপন করেছেন। এ ছাড়া ৩৯ বছর বয়সেও ইন্টার মিয়ামির হয়ে অবিশ্বাস্য ছন্দে থাকা লিওনেল মেসির নবম ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও স্পেন জাতীয় দলের হয়ে নজরকাড়া নৈপুণ্য দেখানো খভিচা কাভারেস্খেইয়া, উসমান দেম্বেলে, ফ্যাবিয়ান রুইজ ও রদ্রির নামও রয়েছে আলোচনার প্রথম সারিতে।

পুরস্কার বিতরণী আসর
পুরস্কার প্রবর্তনের ৭০তম বার্ষিকীতে আগামী ২৬ অক্টোবর (সোমবার) যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ‘লন্ডন প্যালাডিয়ামে’ বসবে ব্যালন ডি’অরের জমকালো এই আসর।

১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অর বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথুসকে বিশেষ সম্মাননা জানানোর মাধ্যমে উদযাপিত হবে ফুটবলের এই ঐতিহাসিক রাত। 

Link copied!