ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
amaderkhobor24.com
রামিসা হ’ত্যাকাণ্ড

বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধবে।

আমাদের খবর ২৪/ কেপি

প্রকাশিত: মে ২২, ২০২৬, ১১:৪১ পিএম

বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধবে।

কালশী রোডের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে শুক্রবার (২২ মে) সন্ধ্যায় কালশী রোডের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

সন্ধ্যার পর ফুলকলি ও আধুনিক মোড় এলাকায় সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন।

বিক্ষোভকারীরা ‘জাস্টিস ফর রামিসা’, ‘ফাঁসি চাই’, ‘আমার বোন খুন হলো কেন?’ এবং ‘অপরাধীর আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’—এমন নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

স্থানীয়দের অভিযোগ, বিচারহীনতা ও দীর্ঘসূত্রতার সংস্কৃতির কারণেই দেশে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ঘটছে। তারা বলেন, শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিক্ষোভকারীরা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে রায় কার্যকরেরও দাবি জানান। একইসঙ্গে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ঘটনার পর মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Link copied!