ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
amaderkhobor24.com

ইরান যুদ্ধ থামাতে কাতারের তৎপরতা, তেহরানে বিশেষ প্রতিনিধিদল

আমাদের খবর ২৪

প্রকাশিত: মে ২২, ২০২৬, ১১:৪২ পিএম

ইরান যুদ্ধ থামাতে কাতারের তৎপরতা, তেহরানে বিশেষ প্রতিনিধিদল

কাতারের আলোচক দল। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে সমঝোতার চেষ্টা জোরদার করতে তেহরানে পৌঁছেছে কাতারের একটি আলোচক দল। শুক্রবার (২২ মে) যুক্তরাষ্ট্রের সমন্বয়ে দলটি ইরানের রাজধানীতে যায় বলে রয়টারার্সকে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় রেখে বাকি অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা করে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে এই প্রতিনিধিদল তেহরান সফর করছে।

গাজাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকটে মধ্যস্থতকারী হিসেবে পরিচিত কাতার ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর এতদিন সরাসরি মধ্যস্থতা থেকে কিছুটা দূরে ছিল। এখন আবার সক্রিয় হয়ে উঠেছে।

পাকিস্তানের সেনাপ্রধানও তেহরানে
এদিকে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত থামানোর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির শুক্রবার তেহরানের উদ্দেশে রওনা হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, আসিম মুনির ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এটি তার দ্বিতীয় তেহরান সফর। বর্তমানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও ইরানে অবস্থান করছেন।

পাকিস্তান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। আসিম মুনিরের এই সফর সেই প্রচেষ্টারই অংশ বলে মনে করা হচ্ছে।

Link copied!