ঢাকা শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

ওমানে ড্রোন বিধ্বস্ত, দুই বিদেশি নাগরিক নিহত

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৪:০৮ পিএম

ওমানে ড্রোন বিধ্বস্ত, দুই বিদেশি নাগরিক নিহত

ওমানে একটি ড্রোন বিধ্বস্তের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর বিবিসির।

 

দেশটির একটি নিরাপত্তা সূত্র রাষ্ট্রীয় গণমাধ্যম ওমান নিউজ এজেন্সিকে বলেছে, ওমানের সোহারের আল-আওয়াহি শিল্প এলাকায় একটি ড্রোন বিধ্বস্ত হয়। এতে দুই বিদেশি নাগরিক নিহত হন। এ ছাড়া এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

 

সোহারের একটি খোলা জায়গায় আরেকটি ড্রোন বিধ্বস্ত হয় বলে জানায় ওমান নিউজ এজেন্সি। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে খবরে জানানো হয়।

ওমান নিউজ এজেন্সি বলছে, এই দুটি ঘটনা তদন্ত করছে ওমানের কর্তৃপক্ষ।

Link copied!