ঢাকা শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৫:০১ পিএম

ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত

ইরাকের আকাশসীমায় ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়া মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় চারজন ক্রু নিহত হয়েছেন।

 

শুক্রবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ হতাহতের খবর নিশ্চিত করেছে।

 

সেন্টকম জানায়, পশ্চিম ইরাকে বিধ্বস্ত সামরিক রিফুয়েলিং বিমান বিধ্বস্তের ঘটনায় ছয়জন ক্রুর মধ্যে চারজন নিহত হয়েছেন।

সেন্টকম তাদের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে জানায়, গতকাল দুপুর ২টার দিকে ইরাকের পশ্চিমাঞ্চলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এসময় উড়োজাহাজটিতে ছয়জন ক্রু ছিলেন। তাদের মধ্যে চারজন নিহিত হয়েছেন। উদ্ধার তৎপরতা এখনও চলছে।
 
সেন্টকম আরও জানায়, বিমান বিধ্বস্তের কারণ এখনও তদন্তাধীন। তবে প্রাথমিক তদন্তে বলা হয়েছে, বিমানটি শত্রুপক্ষের হামলা বা নিজেদের বাহিনীর গুলির কারণে বিধ্বস্ত হয়নি।

Link copied!