ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
amaderkhobor24.com

বিশ্ববাজারে কমল সোনার দাম, ডলারের দিকে ঝুঁকছে বিনিয়োগ

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৪:০৯ পিএম

বিশ্ববাজারে কমল সোনার দাম, ডলারের দিকে ঝুঁকছে বিনিয়োগ

বিশ্ববাজারে সোনার দাম কমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বৈশ্বিক বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে বেড়েছে ডলারের বিনিময় হার।

স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮০ ডলার ৯০ সেন্ট, যা আগের দিনের তুলনায় প্রায় ০.৭ শতাংশ কম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে জুনে সরবরাহের চুক্তিতে সোনার দাম ১.৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৮১২ ডলার ৬০ সেন্টে নেমে এসেছে।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা এবং তা বন্ধের ঘোষণার ফলে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। এতে মূল্যস্ফীতির আশঙ্কা জোরালো হয়েছে।

সাধারণত মূল্যস্ফীতি বাড়লে সোনার চাহিদা বাড়ার কথা। তবে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার বদলে ডলারকে বেশি প্রাধান্য দিচ্ছেন।

Link copied!