ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে প্রতিবছর যে শোভাযাত্রা হয়; সেটি এখন থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
রোববার (০৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে, গত বছর পহেলা বৈশাখের নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। তার আগের বছর ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে পহেলা বৈশাখের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সংস্কৃতিমন্ত্রী বলেন, পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম নিয়ে যে বিতর্ক, আমরা তার অবসান চাই। এখন থেকে নববর্ষের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হবে।
পহেলা বৈশাখে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণসহ অন্যান্য সব আয়োজনই থাকবে বলেও জানান মন্ত্রী।