ঢাকা শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

‍‍`শততম ম্যাচে‍‍` মাঠে ফিরেই জোড়া গোল রোনালদোর

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০১:২৬ পিএম

‍‍`শততম ম্যাচে‍‍` মাঠে ফিরেই জোড়া গোল রোনালদোর

ছবি: সংগৃহীত

হ্যামস্ট্রিং চোটের কারণে এক মাসের বেশি সময় মাঠের বাইরে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার (৩ এপ্রিল) রাতে আল নাজমার বিপক্ষে আল নাসরের ৫-২ গোলে জয়ের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তিনি। ফেরার ম্যাচে জোড়া গোল করেছেন এ পর্তুগিজ সুপারস্টার।

এই ম্যাচটি ছিল সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর শততম ম্যাচ। ম্যাচ যখন ২-২ গোলে সমতায়, তখন পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো।

৭৩তম মিনিটে করেন দ্বিতীয় গোল। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এ নিয়ে মোট ৯৬৭ গোল করলেন রোনালদো। হাজার গোলের দেখা পেতে তার প্রয়োজন আর ৩৩টি গোল।মাঠে ফিরে উচ্ছ্বসিত পর্তুগিজ এই ফরোয়ার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ফেরাটা দারুণ হলো। আমরা একসঙ্গে এগিয়ে যাব।’

লিগে এটি আল নাসরের টানা ১৩তম জয়। বর্তমানে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রোনালদোর দল। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে তারা ৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছে।

উল্লেখ্য, সৌদি প্রো লিগে এবারের মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনে উঠে এসেছেন সিআর সেভেন। ২৩ ম্যাচে ২৩ গোল করেছেন ৪১ বছর বয়সী এই তারকা।

Link copied!