ঢাকা রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

বায়ার্ন মহারণের আগে এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৬:২৯ পিএম

বায়ার্ন মহারণের আগে এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল

মায়োর্কার কাছে ২-১ গোলে হেরে লা লিগার শিরোপার দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। তবে এই হারের চেয়েও লস ব্লাঙ্কোসদের এখন বেশি ভাবাচ্ছে কিলিয়ান এমবাপ্পের বর্তমান ফর্ম। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে এমবাপ্পের গোলখরায় দুশ্চিনায় রিয়াল শিবির।

লা লিগায় আর মাত্র ৮ ম্যাচ বাকি। এমন সমীকরণে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। এতে লিগ শিরোপা ধরে রাখার পথ রিয়ালের জন্য এখন বেশ কঠিন। এর মধ্যেই রিয়ালের টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এমবাপ্পের ফর্মহীনতা।

ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা ‘স্ট্যাটস ফুট’ নামের একটি এক্স অ্যাকাউন্ট এমবাপ্পের এই নেতিবাচক পরিসংখ্যানটি তুলে ধরেছে। তারা জানিয়েছে, রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের খেলা সর্বশেষ ৫টি ম্যাচে জালের দেখা পাননি এই ফরাসি ফরোয়ার্ড।

‘স্ট্যাটস ফুট’ তাদের পোস্টে আরও জানায়, ‘টানা ৫ ম্যাচে গোল না পাওয়ার এই পরিসংখ্যান রিয়ালের জার্সিতে এমবাপ্পের সবচেয়ে দীর্ঘ গোলখরার রেকর্ডের সমান। এর আগে সবশেষ ২০২৫ সালের এপ্রিলে এমন গোলখরায় ভুগেছিলেন তিনি।’

মূলত লা লিগায় রিয়াল সোসিয়েদাদ, ওসাসুনা, অ্যাটলেটিকো মাদ্রিদ ও সর্বশেষ মায়োর্কার বিপক্ষে মাঠে নেমেও গোল করতে ব্যর্থ হয়েছেন এমবাপ্পে। এর মাঝে চোটের কারণে কয়েকটি ম্যাচে মাঠের বাইরেও কাটাতে হয়েছে তাকে।

Link copied!