ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩
amaderkhobor24.com

বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, ২৭ জেলার জন্য দুঃসংবাদ

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১২:২১ পিএম

বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, ২৭ জেলার জন্য দুঃসংবাদ

চলতি বছর প্রথমবারের মতো তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। গতকাল রাজশাহীতে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে ২৭টি জেলায়। প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন।বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। হিট স্ট্রোকসহ গরমজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। 

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল রাজধানীতেও তাপপ্রবাহ বয়ে যায়।ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনা বিভাগসহ রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ ও আগামীকাল তাপমাত্রা আরো বাড়তে পারে।২৫ জুলাই থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। 

২৭ জুলাই সন্ধ্যা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এসময় উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং দেশের তাপমাত্রা আরো কমতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা। গতকাল দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সিরাজগঞ্জে ৩৭ দশমিক ৮ ডিগ্রি, কুষ্টিয়ায় ৩৭ দশমিক ৩ ডিগ্রি, দিনাজপুর ও চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তাপপ্রবাহের অন্য এলাকাগুলোয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়।’

Link copied!