ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

অধিনায়ক মেসিকে নিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০২:২৫ পিএম

অধিনায়ক মেসিকে নিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা

আগামী ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। একমাত্র সেই প্রীতি ম্যাচের জন্য লিওনেল মেসিকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটাই হবে লিওনেল মেসিদের শেষ ম্যাচ। এই ম্যাচের জন্য গতকাল (বুধবার) রাতে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন স্কালোনি। 

চোটের কারণে আসন্ন প্রীতি ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টাইন স্কোয়াডে নেই স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ, ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ও মিডফিল্ডার জিওভান্নি লো সেলসো।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন টমাস প্যালাসিওস ও গ্যাব্রিয়েল রোহাস। 

আর্জেন্টিনা স্কোয়াড

গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো

ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, টমাস প্যালাসিওস, নিকোলাস তালিয়াফিকো, গাব্রিয়েল রোহাস, মার্কোস আকুনা

মিডফিল্ডার : লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, মাক্সিমো পেরোনে, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ভ্যালেন্টিন বার্কো, এজাকুয়েল প্যালাসিওস, নিকো পাজ, থিয়েগো আলমাদা

ফরোয়ার্ড : লিওনেল মেসি, জুলিয়ানো সিমিওনে, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, নিকোলাস গঞ্জালেস, হোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ

Link copied!