ঢাকা রবিবার, ০৮ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৭:১৭ পিএম

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

সুনামগঞ্জের দিরাইয়ের জলমহালের পানি সেচকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে।

 

শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার ভাটিপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিপাড়া গ্রামের পার্শ্ববর্তী ধলিপুরী ডোবা সংলগ্ন জলমহালে ভাটিপাড়া গ্রামের রাসেল মিয়ার লোকজন সেচের মাধ্যমে মৎস্য আরোহণ করতে গেলে শিশির নূরের লোকজন বাঁধা দেয়। এতে দুই পক্ষের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ২০ আহত হন। পরে আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।

দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, জলমহালের পানি সেচকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Link copied!