ঢাকা রবিবার, ০৮ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

হরমুজ প্রণালির কাছে মাল্টার পতাকাবাহী তেলের ট্যাংকারে ইরানের হামলা

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৭:০৭ পিএম

হরমুজ প্রণালির কাছে মাল্টার পতাকাবাহী তেলের ট্যাংকারে ইরানের হামলা

পারস্য উপসাগরীয় অঞ্চলে ‘প্রাইমা’ নামের একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)।

 

শনিবার (৭ মার্চ) ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

 

আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিষিদ্ধ এবং পরিস্থিতি অনিরাপদ হওয়া সত্ত্বেও নৌবাহিনীর বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাংকারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার সকালে ‘আইন লঙ্ঘনকারী ট্যাংকারটির’ ওপর এ হামলার ঘটনা ঘটে।

 

মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রাইমা একটি তেল ও রাসায়নিক পদার্থ বহনকারী ট্যাংকার; যা মাল্টার পতাকাবাহী হিসেবে নিবন্ধিত।

Link copied!