ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশে মার্কিন-ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক প্রাদেশিক কর্মকর্তা।
শনিবার (৭ মার্চ) ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ খবর জানায় আল-জাজিরা।
তাসনিম সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশে মার্কিন-ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন বলে এক প্রাদেশিক কর্মকর্তা জানিয়েছেন।
ইসফাহান প্রদেশের গভর্নরের দপ্তরের নিরাপত্তা কর্মকর্তা আকবর সালেহি বলেন, এই সন্ত্রাসী হামলায় একজন নারীসহ আটজন নাগরিক নিহত হয়েছেন।
সালেহি বলেন, আমেরিকা ও জায়নিস্ট শাসনের যুদ্ধবিমান ইসফাহান শহর এবং প্রদেশের আরও সাতটি শহরের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে।
তিনি আরও জানান, শহরটির পাশাপাশি লেনজান ও বোরখার এলাকাতেও প্রায় ৮০টি বাড়ি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আপনার মতামত লিখুন :