ঢাকা বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ঠিকাদারের

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১২:৫৪ পিএম

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ঠিকাদারের

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় রিয়াদ হোসেন (২৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) রাত ৩টার সময় ঢাকা-হালুয়াঘাট মহাসড়কের কাড়হা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক ঠিকাদারি ব্যবসা করতেন। তিনি পৌরসভার দিউ গ্রামের নবী হোসেনের ছেলে রিয়াদ হোসেন (২৪)।

ফুলপুর ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়, ঢাকা-হালুয়াঘাট মহাসড়কের কাড়াহা নামক স্থানে তাদের বহনকারী ট্রাক বেপরোয়া গতিতে যাওয়ার সময় কিছুর সাথে ধাক্কা লেগে চালকসহ দুজন আটকা পড়েন। এসময় একেএম রিয়াদ হক (২৪) মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকে আটকে পড়া রিয়াদ হক নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেন।

অপরদিকে, ট্রাকে থাকা চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। ফুলপুর থানার ওসি রাশেদুল হাসান বলেন, ‘এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে আইনানুসারে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’  

Link copied!