ঢাকা শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

আগামী সপ্তাহের মধ্যে ইরানে কঠোর আঘাত হানা হবে: ট্রাম্প

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ১০:২৮ পিএম

আগামী সপ্তাহের মধ্যে ইরানে কঠোর আঘাত হানা হবে: ট্রাম্প

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৩ মার্চ) প্রচারিত এক সাক্ষাৎকারে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এ কথা জানান তিনি। খবর রয়টার্সের।

 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি পার হতে বিভিন্ন দেশের জাহাজগুলোকে রক্ষা করবে। তিনি আশা প্রকাশ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধ ভালোভাবে এগিয়ে যাবে।

 

ট্রাম্প ইরান প্রসঙ্গে দোলাচলে আছেন, যদিও তিনি ইরানের সামরিক ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করার জন্য মার্কিন সামরিক বাহিনীর প্রশংসা করেছেন। তবে তিনি দ্রুত যুদ্ধ শেষ করতে পারছেন না।

এর আগে গত বুধবার কেন্টাকির হেবরনে ইরান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমরা জিতেছি। কিন্তু কাজ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রকে এ যুদ্ধ চালিয়ে যেতে হবে।’

Link copied!